কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে আগামী ৯ থেকে ১১ এপ্রিল রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Dhaka Travel Mart 2026’। তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পর্যটন সংস্থা, এয়ারলাইনস ও হোটেল অংশগ্রহণ করবে।

মেলায় মোট ১০টি প্যাভিলিয়ন এবং ৭৪টি স্টল থাকছে। প্রতিটি প্যাভিলিয়নের আয়তন ১৬ ফুট × ১৬ ফুট (মোট ২৫৬ বর্গফুট) এবং স্টলের আয়তন ৮ ফুট × ৮ ফুট (মোট ৬৪ বর্গফুট)। স্টলগুলোতে ব্যাক ও সাইড প্যানেলসহ একটি টেবিল ও দুটি চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্যাভিলিয়নের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬,০০০ মার্কিন ডলার। কর্নার স্টলের জন্য ১,৬০০ ডলার এবং অন্যান্য স্টলের জন্য ১,৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, তবে ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ ফ্রি রাখা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত নতুন করে গতি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন সম্ভাবনা আরও বেশি তুলে ধরা সম্ভব হবে।

  • চেক ইন
  • পর্যটন
  • পর্যটন মেলা
  • ভ্রমণ
  • সর্বশেষ