নভোএয়ারে টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে আকর্ষণীয় প্যাকেজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে, নভোএয়ার ঘোষণা করেছে মাসিক কিস্তিতে মাত্র ২,৩২৩ টাকায় তিন দিন দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না।

প্যাকেজের আওতায় যাত্রীরা কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দমতো কোনো একটি হোটেলে থাকতে পারবেন। হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পেতে পারে। অফারটি ন্যূনতম দুইজনের জন্য প্রযোজ্য।

এই প্যাকেজের মধ্যে কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট, হোটেলে থাকা এবং কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাতায়াতসহ নানা সুবিধা অন্তর্ভুক্ত।

বিস্তারিত তথ্যের জন্য ভ্রমণকারীরা ১৩৬০৩ নম্বরে কল করতে পারেন অথবা www.flynovoair.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

  • #travel_based_1st_digital_media
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া