আকাশসীমা ব্যবহারে ভারতীয় বিমানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় মালিকানাধীন, ভারতে নিবন্ধিত ও ভারতে পরিচালিত সব ধরনের বিমান যাত্রীবাহী ও সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি জানায়, চলমান নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটেই প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও ব্যয় দুটোই বাড়াচ্ছে।
