বাংলাদেশগামী যাত্রীদের জন্য আগামী ১৩ ও ১৫ মার্চ বিশেষ ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ।আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বুধবার (১১ মার্চ) কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, নির্ধারিত দুইটি ফ্লাইটই সকাল ১০টায় পরিচালিত হবে। যেহেতু যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন, তাই দূতাবাসের পক্ষ থেকে পূর্বে উল্লেখ করা গুগল ফর্ম পূরণের আর প্রয়োজন নেই।
এদিকে দূতাবাস সংশ্লিষ্ট যাত্রীদের দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে, যাতে নির্ধারিত ফ্লাইটে যাত্রা নিশ্চিত করা যায়।
