দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। এ সুবিধার আওতায় তাঁরা বিনামূল্যে অতিরিক্ত ২০ কেজি লাগেজ বহন করতে পারবেন।
এর ফলে ওমরাহ পালনকারী ও বিদেশগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ বহন করতে পারবেন। সাধারণভাবে যাত্রীরা ২০ কেজি চেক-ইন ব্যাগেজ ও ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ বহনের সুযোগ পান।
নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, ‘নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই সন্মানিত ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী ও স্বাচ্ছন্দময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেয়া হচ্ছে ।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
