মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইট ২৬৮

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ (০০০০ LT পর্যন্ত) সময়ে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তারিখভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা নিম্নরূপঃ

– ২৮ ফেব্রুয়ারি ২০২৬: ২৩টি

– ০১ মার্চ ২০২৬: ৪০টি

– ০২ মার্চ ২০২৬: ৪৬টি

– ০৩ মার্চ ২০২৬: ৩৯টি

– ০৪ মার্চ ২০২৬: ২৮টি

– ০৫ মার্চ ২০২৬: ৩৬টি

– ০৬ মার্চ ২০২৬: ৩৪টি

– ০৭ মার্চ ২০২৬ (০০০০ LT পর্যন্ত): ২০টি

৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—

কুয়েত এয়ারওয়েজ (KU) ২টি, জাজিরা এয়ারওয়েজ (J9) ২টি, এয়ার অ্যারাবিয়া (G9) ৬টি, গালফ এয়ার (GF) ২টি, কাতার এয়ারওয়েজ (QR) ৪টি এবং এমিরেটস এয়ারলাইনস (EK) ৪টি।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় এসব দেশের গন্তব্যে চলাচলকারী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত রয়েছে। এতে করে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর