মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ প্রেস বুলেটিন অনুযায়ী, আজ সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ৩টি এরাইভাল এবং ৩টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ৩টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।
সালাম এয়ারের মাস্কাট থেকে চট্টগ্রামগামী OV-401 ও OV-403 ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করেছে এবং চট্টগ্রাম থেকে মাস্কাটগামী OV-402 ও OV-404 ফ্লাইট দুটি ছেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা থেকে চট্টগ্রামগামী BG-136 ফ্লাইটটি এসেছে এবং চট্টগ্রাম থেকে জেদ্দাগামী BG-135 ফ্লাইটটি ছেড়ে গেছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে চট্টগ্রামগামী BS-322 ফ্লাইটটি অবতরণ করেছে এবং চট্টগ্রাম থেকে মাস্কাটগামী BS-321 ফ্লাইটটি ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১৪টি ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
