দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের যাত্রার ১৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানটি যাত্রীদের প্রতি আশাবাদ ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, ১৪তম বছরে পা রেখে আমরা নতুন করে স্বপ্ন ও আকাঙ্ক্ষার যাত্রা শুরু করছি। সামনে আরও উচ্চতায় পৌঁছানোর পথ রয়েছে। যাত্রীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই আমাদের অঙ্গীকার। আগামীর এই যাত্রায় সর্বশক্তিমানের নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সঠিক পথে আলোকিত করেন।
