নিরাপত্তা নিশ্চিতে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে কড়াকড়ি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

সম্প্রতি কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজদ্যা আটলান্টিক ক্রুজ’- অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে একটি জরুরি সভা আয়োজন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম মান্নান। 

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রবিবার (২৮ ডিসেম্বর) থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক এম মান্নান বলেন, সেন্টমার্টিনের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থার কঠোর যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজগুলোই কেবল সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার অনুমতি পাবে বলেও জানান তিনি।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ‘দি আটলান্টিক ক্রুজ’- সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, সেসব জাহাজের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসনের অনুমোদিত অন্যান্য জাহাজের মাধ্যমে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করা হবে।

ফায়ার সার্ভিস কোস্টগার্ডের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামের এক কর্মচারীর মৃত্যু হয়। তবে জাহাজে ১৯৪ জন পর্যটক ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

  • সেন্টমার্টিন
  • সেন্টমার্টিনগামী জাহাজে আগুন