দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রদান বন্ধ করল বাংলাদেশ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

সহিংসতার ঘটনায় ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে। ২২ ডিসেম্বর (সোমবার)  দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে ।

এসময় বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক।

সেসময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে উগ্রপন্থীরা।

  • ভারতীয় ভিসা