চলতি বছর ৪১ হাজার ৯০২ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩১মে  শেষ ফ্লাইট BG335 এর সফল প্রস্থানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১,৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স(BG) নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া (SV), ও ফ্লাইনাস (XY) এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে অত্যন্ত যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

উল্লেখ্য,গত ২৯এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয় এবং প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজ যাত্রীদের সকল প্রকার সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। আগামী ১০জুন থেকে শুরু হয়ে ১০জুলাই ২০২৫ পর্যন্ত চলমান থাকবে এই পর্ব, যেখানে হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • হজ