ঢাকায় ফের চালু ভারতীয় ভিসা কার্যক্রম সেন্টার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।

এর আগে বুধবার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

ভিসা সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।

 

  • ভারতীয় ভিসা সেন্টার