নয়াদিল্লিতে পুনরায় ভিসা সেবা চালু করলো বাংলাদেশ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নয়াদিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র তিন দিনের মধ্যেই দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এই  অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভিসা পরিষেবা আবার চালু করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই এই উদ্যোগকে দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে মূল্যায়ন করছেন বিশ্লেষকরা।

জানা গেছে, ভারতীয় নাগরিকদের জন্য সকল প্রকার সেবা পুনরায় চালু করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা ও পর্যটন ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পূর্বে স্থগিত ভিসা কার্যক্রমের ক্ষেত্রে ব্যবসায়িক ও কর্ম ভিসা বন্ধের আওতায় পড়েনি।

 

  • travel based first digital media
  • বাংলাদেশ হাইকমিশন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া