সাজেক @ ছবিঃ রিনি মন্ডল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্থান সাজেক ভ্যালিত ভ্রমণে আবারও নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা জানান।
গতকাল সন্ধায় দেয়া এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরে এই নিরুৎসাহিত করা আরও দুই দফা বাড়ানো হয়।
