২৩-২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, বেভারেজ পার্টনার প্রাণ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাগরকন্যা’ কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। বর্ণাঢ্য এই আয়োজনে বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

দুই দিনব্যাপী এই কার্নিভালকে ঘিরে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দেশের পর্যটনশিল্পের বিকাশ, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বেভারেজ পার্টনার হিসেবে প্রাণ গ্রুপের সম্পৃক্ততা আয়োজনটিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতের প্রচার-প্রসার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পর্যটনশিল্পের সমন্বয় আরও জোরদার হবে।

সমুদ্র, সূর্যোদয় ও সূর্যাস্তের অপার সৌন্দর্যে ঘেরা কুয়াকাটায় অনুষ্ঠিতব্য এই পর্যটন কার্নিভাল দর্শনার্থীদের জন্য হয়ে উঠতে পারে আনন্দ, বিনোদন ও ভ্রমণ-অভিজ্ঞতার এক বিশেষ উপলক্ষ।

  • পর্যটন
  • সর্বশেষ