ওমরাহ পালনকে আরও সহজ করছে সৌদি আরব। ওমরাহ পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে পবিত্র নগরী মক্কার কর্তৃপক্ষ । সারাবিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের কথা চিন্তা করেই এই পদক্ষেপ।
গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বুধবার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
ওমরাহ পালনকারীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণাগারে সর্বোচ্চ চার ঘণ্টা ব্যাগ রাখা যাবে। এসব ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে।
ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। অ্যাপটি সৌদি আরব সরকার অনুমোদিত।
মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। আরব নিউজ -এর প্রতিবেদনে বলা হয়, ওমরাহ পালনকারীদের আরও ভালোভাবে সহায়তা করার লক্ষ্যে সৌদি আরব কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে, যাতে ।
