লিটারে ১৭ টাকা কমলো জেট ফুয়েলের দাম

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

বেশ কিছুদিন হলো দেশে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছিলো।এবার তেলের দাম নিয়ে সুখবর দিলো সরকার।  দেশের বাজারে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

গত ১৩মে (মঙ্গলবার) দাম  কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।সেদিন  রাত ১২টা থেকে এ দাম কার্যকর করা হয়েছে।

অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলোকে এখন থেকে প্রতি লিটার ৯৩.৫৭ টাকা দরে জেট ফুয়েল কিনতে হবে এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার শূন্য দশমিক ৭৫ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিপিসির মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনে পিওসিএলের বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।

  • জেট ওয়েল