বাংলাদেশ বিমানের ফ্লাইটে মেডিক্যাল ইমার্জেন্সি; ইস্তাম্বুলে জরুরি অবতরণ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট দ্রুত মেডিকেল ইমারজেন্সি ঘোষণা করেন এবং ফ্লাইটটি ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আইন জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: আল মাসুদ খান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটের একজন যাত্রী শাহ শামসুন নেহার রহমান ফ্লাইটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিক্যাল ইমারজেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরী অবতরণ করেন।

ইস্তাম্বুলে অসুস্থ যাত্রী এবং তার সাথে থাকা অপর দুইজন যাত্রী নিরাপদে ফ্লাইট থেকে নেমে যান।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মেডিক্যাল ইমার্জেন্সি