ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু ২৯ জানুয়ারি থেকে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই রুটে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান সূত্রে জানা গেছে, নতুন এই ফ্লাইট সেবা চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত চালু থাকবে। যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় পরীক্ষামূলকভাবে এই সময়ের জন্য ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সরাসরি ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগ বাড়বে বলেও মনে করা হচ্ছে।

  • ঢাকা-করাচি ফ্লাইট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স