ট্যুর গাইড তৈরিতে দিনব্যাপী কর্মশালা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ দিন আগে

বাংলাদেশের পর্যটন শিল্প ধীরে ধীরে সম্প্রসারিত হওয়ায় দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইডের চাহিদা দিন দিন বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় এভিয়েশন ডট কম ডট বিডি আগামী ২৫ এপ্রিল ঢাকায় দিনব্যাপী ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করছে।

আয়োজক সূত্র জানায়, এই কর্মশালার মূল লক্ষ্য হলো তরুণ ও আগ্রহী অংশগ্রহণকারীদের একজন পেশাদার ট্যুর গাইড হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা, দায়িত্ববোধ এবং যোগাযোগ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের পর্যটন শিল্পে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন পর্যটন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব তৌফিক রহমান। তিনি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ইনবাউন্ড ট্যুর অপারেটর ”জার্নি প্লাস’- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং পাটা – বাংলাদেশ চ্যাপ্টার এর সাধারন সম্পাদক। তিনি প্রায় তিন দশকের বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশের ইনবাউন্ড ট্যুরিজম ও হসপিটালিটি এডুকেশন খাতে কাজ করে আসছেন এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ট্যুরিজম ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে এভিয়েশন ডোট কম ডট বিডি পর্যটন শিল্প খাতের অভিজ্ঞতা ও জ্ঞান তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চায়। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি করে বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।

কর্মশালাটি ২৫ এপ্রিল, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকাতে অনুষ্ঠিত হবে। ইন্টারঅ্যাকটিভ শেখার পরিবেশ নিশ্চিত করতে অংশগ্রহণকারীর সংখ্যা ৩০ জনে সীমিত রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা রিসোর্স ম্যাটেরিয়াল, লাঞ্চ এবং সার্টিফিকেট পাবেন।

এভিয়েশন ডট কম ডট বিডি-এর প্রতিষ্ঠাতা ও সিইও হারুনুর রশিদ বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দক্ষ মানুষের প্রয়োজন, যারা আন্তর্জাতিক পর্যটকদের সামনে দেশকে পেশাদারভাবে উপস্থাপন করতে পারবেন। এই কর্মশালার এর মাধ্যমে আমরা তরুণদেরকে একজন পেশাদার ট্যুর গাইড হওয়ার দায়িত্ব ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে চাই। aviation.com.bd ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের কর্মশালার আয়োজন করবে এবং আমাদের পর্যটন সেবাসংশ্লিষ্ট আরও বিভিন্ন প্রশিক্ষন, কর্মশালা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এই কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগ্রহীদের নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য: ফোন: ০১৩১৩৯৬৬৬৮৮

ইমেইল: info@aviation.com.bd

ঠিকানা: কনকর্ড টাওয়ার, স্যুট ৯০২, লেভেল ০৯, ১১৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১০০০, বাংলাদেশ।

  • travel based first digital media
  • ট্যুর গাইড
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া