ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারলো না ৮ আন্তর্জাতিক ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

ঘন কুয়াশাজনিত কারণে আজ শনিবার (২৭ ডিসেম্বর)  তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

 

* ⁠৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে

* ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে

* ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে

 

আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

  • ঘন কুয়াশা
  • বিমান চলাচল বিঘ্ন
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর