ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আজ ২ জানুয়ারি মোট ৯ টি ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
ডাইভার্টকৃত ফ্লাইটগুলোর মধ্যে ৪ টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে ,৪ টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
কর্তৃপক্ষ বলছে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়েছে। এমতাবস্থায় সকলের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
