কোন এয়ারলাইন্সের কয়টি ফ্লাইট বাতিল হলো?

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ দিন আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত দুদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৬৩টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার সরাসরি প্রভাব পড়েছে এই রুটের ফ্লাইটগুলোতে। এতে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি, এয়ার অ্যারাবিয়ার তিনটি এবং এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট।

অপরদিকে রোববার (১ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এদিন , বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, এয়ার অ্যারাবিয়ার আটটি, এমিরেটসের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের চারটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট বাতিল করা হয়।

  • নিরাপত্তা সংকট
  • ফ্লাইট বাতিল
  • মধ্যপ্রাচ্য