ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রাত এগারোটা ২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেইটের ভেতরে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, ঘটনাস্থলে যাচ্ছে আরও ২ ইউনিটি।
