আজ শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কার্গো ভিলেজের এ অংশে মূলত পণ্য মজুদ রাখা হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট । আরও ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়াও বিমানবাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ অগ্নিনির্বাপণে কাজ করছে।
