নতুন নেতৃত্ব পেল শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ দিন আগে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের মাধ্যমে মো. রফিকুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং এভিয়েশন সিকিউরিটির (এভসেক) মো. আশরাফ আলী কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

বিদায়ী ও নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিমানবন্দরের তিন বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ সময় নবনির্বাচিত সদস্যরা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উপস্থিত সদস্যরা অভিনন্দন জানান। একই সঙ্গে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম আরও সুষ্ঠু ও সফলভাবে পরিচালনায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। দায়িত্ব হস্তান্তরের পর নতুন নেতৃত্বের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

পুরোনো কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটি