বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

বৈরী আবহাওয়ার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে সেটি অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর