গ্রাহকসেবার উন্নয়নে নভোএয়ার-ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড ও শীর্ষ ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল গ্রাহকদের জন্য যৌথ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বুধবার (২০ মে) রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • travel based first digital media
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া