জুলাইয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু কক্সবাজার বিমানবন্দরে

লেখক: Md Rahad Ali Sarker
প্রকাশ: ১২ মাস আগে

আগামী জুলাই মাসে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর।

বিমানবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিমানবন্দরটি চালু হলে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিমানের প্রতিনিধি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস কর্তৃপক্ষ এবং এয়ারলাইন অপারেটরস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সূত্রে জানা গেছে, জুলাই মাসে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইতোমধ্যে এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক রুট চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে কক্সবাজার থেকে বিমানের প্রথম আন্তর্জাতিক গন্তব্য কোথায় হবে, তা এখনো নিশ্চিত হয়নি।

  • বিমানবন্দর