থার্ড টার্মিনাল উদ্বোধনের আগে ইমিগ্রেশন ব্যবস্থা প্রস্তুতের তাগিদ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৯ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালে স্থাপিত অত্যাধুনিক ই-গেট ও ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি তৃতীয় টার্মিনালে স্থাপিত ই-গেট, ইমিগ্রেশন সাইটসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম ও ই-গেট ব্যবস্থার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুস সালাম এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) যুগ্মসচিব মো. নুরুল হাফিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মহাপরিচালক তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আগেই ই-গেট ও ইমিগ্রেশন-সংক্রান্ত সব কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানান। পাশাপাশি যাত্রীসেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

  • travel based first digital media
  • ইমিগ্রেশন
  • থার্ড টার্মিনাল
  • পাসপোর্ট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর