বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে দেশের সব বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহারে বৈষম্য কমানো এবং ‘ডিজিটাল ডিভাইড’ হ্রাসে বিমানবন্দরের এই ফ্রি ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বিদেশ থেকে দেশে আসা যাত্রীরা বিমানবন্দরে নেমেই মোবাইল সিম ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং স্বজনদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তাৎক্ষণিক যোগাযোগ সহজ করার পাশাপাশি এই উদ্যোগ বিমানবন্দরের সেবার মানও বাড়াবে।
