ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ৭ ঘন্টা আগে
ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরীণ সব রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা করেছে। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে যাত্রীরা এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
এ সুবিধা পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।
এ অফার চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন।
যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ছাড় সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীরা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।