বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

চলতি বছরে বাংলাদেশ থেকে আরও ছয় হাজার দক্ষ ড্রাইভার নিয়োগের পরিকল্পনা নিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের জন্য সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৭ মে) রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী–এর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের উদ্যোগ নেওয়ায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুবাই পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের বিষয়েও তিনি প্রতিনিধিদলের কাছে

সাক্ষাৎকারে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন, যাদের মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় যুক্ত আছেন বলেও তারা উল্লেখ করেন।
  • travel based first digital media
  • চাকরি
  • প্রবাস
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া