ফার্স্টট্রিপে আবারও চালু হলো বিটুসি ট্রাভেল বুকিং সেবা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

আবারও চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি ট্রাভেল বুকিং সেবা

দেশের অন্যতম অনলাইন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম FirstTrip আনুষ্ঠানিকভাবে তাদের বিজনেস-টু-কাস্টমার (বিটুসি) ট্রাভেল বুকিং সেবা পুনরায় চালু করেছে। গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক ডিজিটাল ট্রাভেল বুকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই নতুনভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পুনরায় চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই বিভিন্ন ট্রাভেল-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। ট্রাভেল এক্সপেরিয়েন্সকে আরও কার্যকর ও ঝামেলামুক্ত করতে প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে আধুনিক ট্রাভেল সেবা ও বিভিন্ন ভ্যালু অ্যাডেড ফিচার।

নতুনভাবে চালু হওয়া ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে থাকছে ফ্লাইট বুকিং, এক্সট্রা ব্যাগেজ সুবিধা, সিট সিলেকশন, মিল সিলেকশন, ইএমআই সুবিধা, ই-সিম, ব্যাগেজ প্রোটেকশন, অটো রিফান্ড এবং অটো রিইস্যু সেবাসহ নানা আধুনিক ফিচার। এসব সুবিধা গ্রাহকদের ট্রাভেল পরিকল্পনাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফার্স্টট্রিপ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের সুবিধা, ডিজিটাল সেবার কার্যকারিতা এবং উন্নত ট্রাভেল অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই প্ল্যাটফর্মটি নতুনভাবে সাজানো হয়েছে। বাংলাদেশের গ্রাহকদের জন্য ট্রাভেল পরিকল্পনাকে আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই নতুন উদ্যোগ দেশের অনলাইন ট্রাভেল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

গ্রাহকরা এখন ফার্স্টট্রিপের ওয়েব ও অ্যাপ ভিজিট করে বিভিন্ন ট্রাভেল সুবিধা উপভোগ করতে পারবেন এবং আরও সহজে বুকিং সম্পন্ন করতে পারবেন।

  • পর্যটন
  • ফাস্ট ট্রিপ
  • বি টু সি
  • ভ্রমণ
  • সর্বশেষ