ইউএস-বাংলা এয়ারলাইন্সে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে চাকরির সুযোগ
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ১৯ ঘন্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ পদের জন্য আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এ পদের জন্য প্রার্থীদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। চাকরিটি হবে ফুল টাইম এবং বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পদসংখ্যা নির্ধারিত নয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।