দেশের স্বার্থ রক্ষা করেই জাপানের সঙ্গে চুক্তি: বেবিচক চেয়ারম্যান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

জাপানের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি সম্পূর্ণভাবে দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার(২৭ এপ্রিল) এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, “চুক্তিটি সম্পূর্ণ ফেয়ার হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন, আমরা তাই করব। এ পর্যন্ত আমরা নয়বার তাদের সঙ্গে নেগোসিয়েশনে বসেছি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করা হবে।”

তিনি জানান, আলোচনায় কিছু বিষয়ে দুই পক্ষ একমত হলেও এখনো কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তবে আগামী কয়েক মাসের মধ্যেই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চুক্তির সময়সীমা সম্পর্কে তিনি বলেন, নেগোসিয়েশন শেষ হওয়ার পর চুক্তি স্বাক্ষরে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এরপর ৬ মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে।

  • travel based first digital media
  • থার্ড টার্মিনাল
  • বেবিচক
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর