বিমানে নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাষ্ট্রপতির আদেশক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে এক বছরের জন্য ডিএমডি পদে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় পূর্ববর্তী এমডি ও সিইও মো. সাফিকুর রহমানকে তার পদ থেকে অপসারণ করা হয়। এর পর থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

  • Checkinbd
  • Travel based 1st digital media
  • এয়ারলাইন্স
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স