দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি ২১তম আসর।
এই উপলক্ষে মেলার আয়োজক দ্যা বাংলাদেশ মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ আগামী ৯ থেকে ১২ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।
