যুদ্ধ পরিস্থিতির কারণে লেবাননের কয়েকটি অঞ্চল থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রবিবার (৮ মার্চ) দূতাবাস থেকে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ নির্দেশনা জানানো হয়েছে।
সতর্কবার্তায় বাংলাদেশি নাগরিকদের বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ে, বুরুজ আল বারাজনে ও হাদাছ এলাকা দ্রুত ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান শুরু হয়েছে। এ কারণে ওই এলাকার বাসিন্দারা নিরাপত্তার স্বার্থে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।



