হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রীসেবা, বিশেষ অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
