সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।আজ (৩জুন) বেবিচক সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ আরও সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতসমূহে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, বিমান চলাচল খাত ও বিমানবন্দর সম্পর্কিত দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
