শাহজালাল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে এখন থেকে  বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবক এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

এছাড়াও যাত্রীসাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকল্পে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়।পাশাপাশি সকল যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান না করার জন্য বলা হয়।

এছাড়াও বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে এবং  বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সকলকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

 

  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর