সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি শাটল বাস সার্ভিস চালু

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি শাটল বাস সার্ভিস চালু করেছে।যাত্রীদের কষ্ট লাঘব এবং সুযোগ সুবিধার মান বৃদ্ধি করতে বিমানের যানবাহন বিভাগ এ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর শাটল বাস সার্ভিস চালু করেছে।

আগামী পহেলা মে থেকে যাত্রীরা উক্ত বাস দুটি দিয়ে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর ও দিনাজপুর রুটে বহির্গামী ও আগমনী ফ্লাইট এর ক্ষেত্রে ফ্রি শাটল বাস সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে।পাশাপাশি যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সুবিধা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স