নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
এয়ারলাইন, কল সেন্টার, হোটেল ও ট্রাভেল এজেন্সিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট পদের জন্য টিকিটিং অ্যান্ড রিজারভেশন, রিজারভেশন ম্যানেজমেন্ট ও ভিসা প্রসেসিং বিষয়ে দক্ষতা প্রয়োজন হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে অফিসে এবং চাকরির ধরন পূর্ণকালীন। পদটির কর্মস্থল হিসেবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারীর সৈয়দপুর ও সিলেট উল্লেখ করা হয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরির সঙ্গে প্রার্থীরা টিএ, মোবাইল বিল, বীমা, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা ও প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন সুবিধা পাবেন। এ ছাড়া সম্পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবারের সুবিধা, বছরে বেতন পর্যালোচনা এবং দুটি উৎসব বোনাস রয়েছে।
আগ্রহী প্রার্থীদের নোভোএয়ারের ওয়েবসাইটে দেওয়া দায়িত্ব, যোগ্যতা ও অন্যান্য শর্ত দেখে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ আগস্ট ২০২৬।
