৩৬৯ হাজি নিয়ে ঢাকায় পৌছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে আজ (১০ জুন ২০২৫) সকাল সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশে এসেছে।SV-3803 এর ঐ ফ্লাইটে ৩৬৯ জন হাজী ১০.৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বোর্ডিং ব্রীজে উপস্থিত থেকে ফুল দিয়ে প্রথম হজ ফ্লাইটের সম্মানিত হাজীদেরকে বরণ করে নেন ।

আজকের নির্ধারিত ৭টি রিটার্ন ফ্লাইটে আড়াই হাজারের অধিক হজযাত্রী প্রত্যাবর্তন করবেন।১১ জুলাই ২৫ হজ -২০২৫ প্রত্যাবর্তন ফ্লাইটের এর সমাপ্তি ঘটবে।

হাজীদের দেশে ফেরার এই বৃহৎ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটগুলো জুন ও জুলাই মাস জুড়ে চলমান থাকবে এবং প্রায় ৮৫ হাজা্রের অধিক হজযাত্রী বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরবেন।

হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে:

১। AVSEC (এভসেক) পুরো হজযাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করবে।

২। ফ্লাইট আগমনের পর আনসার সদস্য কর্তৃক “Follow Me Placard” সহ অভ্যর্থনা ও গাইড করা হবে।

৩। ইমিগ্রেশন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এর তত্ত্বাবধানে সম্মানিত হাজীদের ইমিগ্রেশন এর জন্য আলাদা ডেডিকেটেড কাউন্টারে যথাযথ গাইডের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে।

৪। লাগেজ বেল্ট নম্বর ৫, ৬, ৭ ও ৮ শুধুমাত্র হজযাত্রীদের জন্য নির্ধারিত থাকবে এবং আনসার সদস্যগণ হাজীদের লাগেজ বেল্ট পর্যন্ত সহায়তা করবেন।

৫। লাগেজ সংগ্রহের পর সম্মানিত হাজীরা গ্রীন চ্যানেল-২ দিয়ে কাস্টমস পার হবেন।

৬। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বাংলাদেশ বিমান এর তত্ত্বাবধানে জমজম এর পানি সংগ্রহ করবেন এবং ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন।

৭। APBN এর ব্যবস্থাপনায় সম্মানিত হাজীদের জন্য নির্ধারিত ড্রাইভওয়ে যান চলাচল নিশ্চিত করা হবে।

এর আগে ২৯এপ্রিল থেকে ১জুন পর্যন্ত সৌদির উদ্দেশ্য হজ ফ্লাইট গিয়েছে। সর্বমোট ২২০টি হজ ফ্লাইটে মোট হজ যাত্রী গিয়েছেন ৮৫,৩০২ জন।

  • হজ