সৌদি আরব আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য হজ ভিসা ইস্যু শুরু করবে। গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ অফিসগুলোর জন্য বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হজের প্রস্তুতি ও সেবার মান উন্নয়নের একটি অংশ।
২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের ৮ জুন। ওই সময় হজ্জ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। পরবর্তীতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু এবং আবাসনের বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়, যাতে অফিসগুলো যথাযথ পরিকল্পনা ও সমন্বয় করতে পারে
প্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসন ও অন্যান্য মূল সেবা চুক্তি শুরু হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি (২০২৫ সালের আগস্টের শেষ দিকে) থেকে।
