চীনের গুয়াংজু বিমানবন্দরে বিমানের ফ্লাইটের টার্মিনাল পরিবর্তন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার টার্মিনাল পরিবর্তন করা হচ্ছে। আগামী ২২ জানুয়ারি ২০২৬ থেকে গুয়াংজু বিমানবন্দরে বিমানের সকল ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় যাত্রীসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই পরিবর্তন কার্যকর করা হচ্ছে।

এই টার্মিনাল পরিবর্তন ঢাকা–গুয়াংজু–ঢাকা রুটে পরিচালিত বিমানের সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে এসব ফ্লাইট টার্মিনাল-১ থেকে পরিচালিত হতো।

এ বিষয়ে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পাশাপাশি টার্মিনাল-৩ এ পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো জটিলতা দেখা দিলে বিমানের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রয়োজনে যাত্রীরা বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।
ঢাকায় যোগাযোগ নম্বর- ১৩৬৩৬
গুয়াংজু অফিসের নম্বর +৮৬ ১৯৮৬৮৬৫৩০২৪। এছাড়াও ইমেইল করা যাবে canuu@biman.gov.bd ঠিকানায় অথবা ওয়েবসাইট- https://www.biman-airlines.com থেকে তথ্য জানা যাবে।

  • গুয়াংজু বিমানবন্দর
  • টার্মিনাল পরিবর্তন
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স