দেড় বছরেই বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাবনা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
বিমান বাহিনী প্রধান

অর্থ বরাদ্দ পেলে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বগুড়া এয়ারফিল্ডকে বিমানবন্দরে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

রবিবার সকালে বিমানবাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বগুড়া এয়ারফিল্ড পরিদর্শনে আসেন। এ সময় তাদের সামনে রানওয়ের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। এছারাও এয়ারফিল্ডটিকে বাণিজ্যিক বিমানচলাচলের উপযোগী করার পরিকল্পনাও তুলে ধরা হয়।

এয়ারফিল্ডল্ডটির রানওয়ের দৈর্ঘ্য ৪ হাজার ৭০০ ফিট। বগুড়া এয়ারফিল্ডের পুর্নাঙ্গ কন্ট্রোল টাওয়ার এবং টার্মিনাল ভবন রয়েছে। ২ হাজার সালে এই প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত এখান থেকে কোনো বাণিজ্যিক বিমান পরিচালনা করা হয়নি। পরবর্তীতে রক্ষনাবেক্ষণের জন্য ২০০১ সালে এয়ারফিল্ডটিকে বিমানবাহিনীর অধীনে দিয়ে দেয়া হয়। তখন থেকে বিমানবাহিনীর পাইলট ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হয়ে আসছে এয়ারফিল্ডটি।

বিগত আওয়ামিলীগ সরকারের সময়ে এটিকে বিমানবন্দরে উন্নীত করতে একাধিক উদ্যোগ নেয়া হলেও রাজনৈতিক কারনেই আটকে ছিলো বিমানবন্দর হওয়ার প্রক্রিয়া। ৫ আগষ্ট পট পরিবর্তনের পর আবারো শুরু হয়েছে প্রায় দুই যুগ অবহেলায় পরে থাকা এয়ারফিল্ডটির বাণিজ্যিক বিমান চলাচলের প্রক্রিয়া।

গণমাধ্যমের সামনে বিমানবাহিনী প্রধান এয়ারফিল্ডটিকে অভ্যন্তরীণ বিমান চলাচলে উপযোগী করার পরিকল্পনা জানান। এসময় তিনি বলেন প্রথম ধাপে রানওয়ে্টি ৬ হাজার ফিট পর্যন্ত সম্প্রসারণ করা হবে । শিঘ্রই এয়ারফিল্ডটির রানওয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জমি অধীগ্রহন প্রক্রিয়া শুরু হবে।

  • বগুড়া এয়ারপোর্ট