থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে নিহ/ত ৩, আহ/ত ৪

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১০ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিয়মিত ডিউটি পালনের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন। আহত হন আরও চারজন।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

আহতদের মধ্যে কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

  • থার্ড টার্মিনাল
  • দুর্ঘটনা
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ