যাত্রীসেবাকে আরও আধুনিক ও সুবিধাজনক করতে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বের উন্নত দেশের বিমানবন্দরগুলোর মানদণ্ড অনুসরণ করে এ সেবা চালু করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সরকারের উদ্যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এর টার্মিনালগুলোতে শিগগিরই বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করা হবে।
